বিপিএল চলাকালে সিলেটবাসী পেলো সুখবর

আপডেট: January 2, 2026 |
inbound6613740618884956581
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালে সুখবর পেলো সিলেটবাসী। বিভাগীয় পর্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম আঞ্চলিক অফিস উদ্বোধন হতে যাচ্ছে সিলেটে।

আগামী শনিবার (৩ জানুয়ারি) সিলেটে ‘বিসিবি সিলেট’ নামে প্রথম আঞ্চলিক অফিস উদ্বোধন হবে বলে জানিয়েছেন বিসিবির সিলেট বিভাগের পরিচালক রাহাত শামস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আমিনুল ইসলাম ও সিলেটের জেলা প্রশাসক মো.সারওয়ার আলমসহ সংশ্লিষ্টরা।

এবিষয়ে বিসিবি সিলেট বিভাগের পরিচালক রাহাত শামস বলেন, বিসিবি আঞ্চলিক অফিসটি উদ্বোধন করবেন বোর্ড সভাপতি এবং তিনি একটা প্রেজেন্টেশন দিবেন।

মাঠের এখানে একটা অফিস থাকবে। অফিসটা দুটো রুম নিয়ে হবে। একজন হেড অব ক্রিকেট থাকবে। উপজেলা লেভেল বা ইউনিয়ন থেকে ক্রিকেটার আনাই তার মূল লক্ষ্য থাকবে।

তিনি বলেন, এখানে ক্রিকেট বোর্ডের মাধ্যমে সবকিছু হবে। এখন যেমন ভেন্যু ম্যানেজার আছে, আরও একজন রয়েছে ডিভিশনাল কোচ। জেলা কোচ রয়েছেন।

হেড অব ক্রিকেট নিয়োগের মাধ্যমেই হবে। বিজ্ঞাপন দেয়া হবে তারপর, তাকে বেতনের মাধ্যমে নিয়োগ করা হবে।

রাহাত শামস বলেন, সবগুলা বিভাগেই আলাদা আলাদা ভাবে বিসিবির সাব-সেক্টর বা ক্রিকেট বোর্ড হবে। আমাদের বিভাগীয় অফিসের দায়িত্ব হলো এই বিভাগের ক্রিকেটের উন্নয়নের কাজ করা।

Share Now

এই বিভাগের আরও খবর