রাহাত্তারপুলে আশবাজারের তৃতীয় আউটলেটের যাত্রা শুরু

আপডেট: January 13, 2026 |
inbound8875829108819330292
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের রাহাত্তারপুলে যাত্রা শুরু করেছে আশবাজারের তৃতীয় আউটলেট। ক্রয়মূল্য ও আমদানি মূল্যে মানসম্মত পণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ তারিখে নতুন এই আউটলেটটির শুভ উদ্বোধন সম্পন্ন হয়।

উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.হারুন আজিজী নদভী, খতীব-ফসিহুল হক জামে মসজিদ, সিনিয়র মুহাদ্দিস জামেয়া আল ইসলামিয়া বাবুনগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান, আশ বাজার ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

এছাড়াও উপস্থিত ছিলেন, জনাব, হাফিজুর রহমান, ম্যানেজার রাহাত্তারপুল শাখা, ইসলামি ব্যাংক বাংলাদেশ, নুরুল আজিম টাওয়ারের স্বত্তাধিকারী জনাব, নেজাম উদ্দিন।

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মোহাম্মদ ওয়াসিম এবং জনাব, আজিজ আহমেদ, হেড অব বিজনেস বিকাশ সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আশবাজার উদ্যোগটি ইতোমধ্যে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এরই ধারাবাহিকতায় আশবাজারের তৃতীয় আউটলেটটি চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকার কাঁচা বাজার সংলগ্ন নুরুল আজিম টাওয়ারে স্থাপন করা হয়েছে।

আশবাজার আউটলেট থেকে গ্রাহকরা পণ্যের গায়ে উল্লেখিত মূল্যের তুলনায় গ্যারান্টেড কম দামে প্রয়োজনীয় নিত্যপণ্য ক্রয় করতে পারবেন।

পাশাপাশি আশবাজারের ওয়েবসাইট (www.ashbazarbd.com) এর মাধ্যমে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, অনলাইন পেমেন্ট কিংবা ক্যাশ অন ডেলিভারির সুবিধায় ঘরে বসেই পণ্য অর্ডার করার সুযোগ থাকছে।

Share Now

এই বিভাগের আরও খবর