গাজায় মানবিক সহায়তা জোরদারে মিশরে আশ ফাউন্ডেশন

আপডেট: January 25, 2026 |
inbound4505184164623718740
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ নির্যাতিত ও মজলুম গাজাবাসীর প্রতি মানবিক সহায়তায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন) এর চলমান কার্যক্রমের অংশ হিসেবে এবারে মিশর সফরে গিয়েছে আশ ফাউন্ডেশন টিম।

১৯ জানুয়ারি (সোমবার) মিশরের উদ্দেশ্যে রওনা হন আশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন ও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

এছাড়াও আশ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গাজার উদ্দেশ্যে পাঠানো মানবিক সহায়তা “ভালোবাসার উপহার” পৌঁছে দিতে এবং নানাবিধ কর্মসূচির ব্যবস্থাপনা ও তদারকিতে বর্তমানে মিশরে অবস্থান করছেন, জনতার দলের নৈতিক কমিটির প্রধান ও আশ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মেজর জেনারেল (অব:) মাহবুবুল আলম, ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এ কে এম শফিউল মওলা।

বাংলাদেশ সেনাবাহিনীর একদল চৌকস অফিসারের সমন্বয়ে গঠিত, সম্প্রতি নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দল “জনতার দল” আশ ফাউন্ডেশনের মাধ্যমে মাজলুম গাজাবাসীর পাশে দাঁড়ানোয় ফাউন্ডেশন কর্তৃপক্ষ তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আশ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় খুব শীঘ্রই পূর্বের মতো বিশাল লরি ট্রাকে করে কায়রো থেকে গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা রওয়ানা হবে।

উল্লেখ্য, আশ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গাজায় ইতোমধ্যে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রথম মসজিদ নির্মাণ, সোলার প্রকল্প স্থাপন, তাঁবু স্থাপন, টয়লেট ও গোসলখানা নির্মাণ, কুরবানী, রমজানের ইফতার সামগ্রী, কম্বল বিতরণ ও শীতের পোশাক বিতরণ, নিয়মিত খাবার কর্মসূচিসহ নানাবিধ কর্মসূচি বাস্তবায়িত হয়ে আসছে।

Share Now

এই বিভাগের আরও খবর