ময়মনসিংহের পথে তারেক রহমান

আপডেট: January 27, 2026 |
inbound3937273649846800855
print news

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার পর গুলশানের বাসা থেকে রওনা হয় তার গাড়ি বহর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত নির্বাচনী সমাবেশে দুপুর আড়াইটায় যোগ দেবেন।

সফর থেকে ঢাকা ফেরার পথে আরও ২ জায়গায় সমাবেশে অংশ নেবেন তিনি। এর মধ্যে গাজীপুর রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় ও সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশে যোগ দেবেন।

তারেক রহমানের আগমন ঘিরে ময়মনসিংহ নগরী ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিএনপি নেতাদের আশা, এই জনসভা স্মরণকালের বড় জমায়েতে পরিণত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে।

একই সঙ্গে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

Share Now

এই বিভাগের আরও খবর