শাহজাদপুরে ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) শাহজাদপুরের ঐতিহ্যবাহী ইব্রাহীম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসফিকা হোসেন।
এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহিম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম,অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মোঃ হাফিজুর রহমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্য মোঃ সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন।















