সরকারি কর্মকর্তাদের মূল্যায়নের ক্ষেত্রে সততা, দক্ষতা এবং মেধার কোন বিকল্প নেই : জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

আপডেট: February 21, 2026 |
inbound8660624856975613328
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে মূল্যায়নের একমাত্র পদ্ধতি সততা, দক্ষতা এবং মেধার কোন বিকল্প নেই বা বিকল্প থাকার সুযোগ নেই, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জয়পুরহাটে গতকাল রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে একটি সুষম সমাজব্যবস্থা, মানুষের কথা বলার অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আন্দোলনের প্রেক্ষিতেই আজ মানুষ ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আজকের দিবস উপলক্ষ্যে বাণী দিয়েছেন।

সেখানে তিনি একটি দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১২টার আগেই  মানুষ ফুল হাতে জড়ো হন জয়পুরহাট শহরের শহীদ ড. আবুল কাশেম ময়দানে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে।

ভোররাত  জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  আব্দুল বারী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন  জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট – ১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিস ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক – সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠন।

শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে শহরের রেলগেট সংলগ্ন জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।

Share Now

এই বিভাগের আরও খবর