স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বকারী সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন জমা পড়েছে এবং তা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের। তিনি এই দায়িত্ব পালনে সম্মত আছেন বলেও জানান।
পরে সভাপতি সংসদ সদস্য নুরুল ইসলামকে প্রস্তাব উত্থাপনের আহ্বান জানান। নুরুল ইসলাম স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন এবং প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম।
প্রস্তাবটি সংসদে উত্থাপনের পর কণ্ঠভোটে তা সমর্থন লাভ করে। ফলে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন।













