জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন এপিডি আকনুর রহমান

আপডেট: March 29, 2026 |
inbound7790584430936599200
print news

অতিরিক্ত সচিব মো. আকনুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) দায়িত্ব দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সদ্য নিয়োগ পাওয়া এই অতিরিক্ত সচিবকে দায়িত্বটি দিয়ে রোববার (২৯ মার্চ) আদেশ জারি করা হয়েছে।

সিভিল প্রশাসনে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই বিভাগ থেকে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালিত হয়।

প্রায় ছয় মাস ধরে এপিডি পদটি শূন্য ছিল।

Share Now

এই বিভাগের আরও খবর