মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে, কোন তদবিরে নয় : পুলিশ সুপার

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে, কোন তদবিরে নয়।এখানে কোন তদবির চলবেনা,তদবির আসলেই বাদ পড়বেন। প্রয়োজনে এখান থেকে চলে যেতে হলে চলে যাবো তবুও ২ নম্বরী করবো না।
মনে রাখবেন তদবির কারীরা আমাকে বলার সাহস পাবে না, এজন্য আপনারা কোন টাকা পয়সা দিবেন না। আর দিলেও ঐ টাকা আমার কাছে পৌছাবেনা।
ঠাকুরগাঁও জেলার হরিপুর মোসলেম উদ্দিন সরকারি কলেজ ও রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে রবিবার (২৯ মার্চ) বিকালে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে জনসচেতনতামূলক পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেন এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল ফেব্রুয়ারি-২০২৬ নিয়োগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে।
অনলাইনে আবেদন গত ০৫ মার্চ ২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে এবং ৩১ মার্চ ২০২৬ তারিখ শেষ হবে । সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় ঠাকুরগাঁও জেলায় দালাল, প্রতারক চক্র সহ অসাধু ব্যক্তিরা চাকুরী পাওয়ার নিশ্চয়তা প্রদান করে অর্থ হাতিয়ে নিতে পারে।
এ সমস্ত প্রতারক চক্র হতে সবাইকে সতর্ক থাকার পরার্মশ দেন তিনি। এছাড়া এই নিয়োগ প্রক্রিয়ায় কেউ আর্থিক লেনদেনে জড়িত থাকলে পুলিশকে তথ্য দিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন পুলিশ সুপার মহোদয়।
জ্বালানি তেল সংকট বিষয়ে পুলিশ সুপার আরো বলেন,দেশে জ্বালানি তেলের কোন সংকট নেই। মানুষ এখন বাটপার হয়ে গেছে, ঢাকা শহরে এখন রাইডার নেই, তারা যাত্রী বহন করছেন না, তেল সংগ্রহে ব্যস্থ। তেল নেয় জার কিনে, বিক্রি করে চড়া দামে। এজন্য তেলের সংকট দেখা দিয়েছে।
এসময় কলেজের অধ্যক্ষ, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ সার্কেল মোহাম্মদ আবদুল হাই সরকার, রাণীশংকৈল থানা (ওসি) আমানুল্লাহ আল বারী, হরিপুর থানা (ওসি), এসআই রহমতুল্লা রনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।








