জয়পুরহাটে হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা

আপডেট: April 20, 2026 |
inbound6933912224124320017
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করা ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের পূর্ব বাজার এলাকার ছমির রেস্তোরাঁয় মত বিনিময় সভার আয়োজন করা হয়।

​জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

বিশেষ অতিথির বক্তব্য দেন , জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব,দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি শফিকুর রহমান তরুণ, সাধারণ সম্পাদক এ.কে.এম আজাদ, ড্যাব জয়পুরহাট জেলা শাখা সভাপতি আবুল কালাম আজাদ,  সাধারণ সম্পাদক খালিদ বিন শরীফসহ প্রমূখ।

​সভায় বক্তারা জয়পুরহাট জেলায় হৃদরোগীদের সেবার মান উন্নয়ন এবং ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে হার্ট ফাউন্ডেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই প্রতিষ্ঠানের মাধ্যমে জয়পুরহাটের মানুষ যেন স্বল্পমূল্যে উন্নত সেবা পায়, সে বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

​ মতবিনিময় সভায় জেলার  বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন।

Share Now

এই বিভাগের আরও খবর