জয়পুরহাটে লাল-সবুজ প্রতিবন্ধী সংস্থার কার্যালয় উদ্বোধন ও হুইলচেয়ার বিতরণ

আপডেট: May 7, 2026 |
inbound64455416061627397
print news

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে লাল-সবুজ প্রতিবন্ধী সংস্থার নতুন অফিস উদ্বোধন ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের বৈরাগী মোড়ে সংস্থার নতুন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লাল-সবুজ প্রতিবন্ধী সংস্থার সেক্রেটারি বানী ইসরাইলের পরিচালনায় এবং জাকারিয়া মন্ডল শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সভাপতি নুর-ই আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন এক্স-সোলজার এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন রেজাউল করিম, সহ-সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

inbound3732014915761667034

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সামাজিক সুরক্ষা ও সমঅধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা সমাজের অবহেলিত অংশ নয়, বরং দেশের উন্নয়নের অংশীদার।

তাদের শিক্ষা, চিকিৎসা ও চলাচলের সুযোগ বৃদ্ধি করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে ওমর আলী বাবু বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়; বরং দেশের সম্পদ।

তাদের অধিকার নিশ্চিত করা এবং চলাচল ও জীবনযাত্রা সহজ করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে দুইজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় এবং নতুন অফিসের  উদ্বোধন ঘোষণা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর