চট্টগ্রামের এসপি হিসেবে যোগ দিলেন মাসুদ আলম

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম জেলা পুলিশের নতুন অভিভাবক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ মাসুদ আলম, বিপিএম।
০৭ মে (বৃহষ্পতিবার) তিনি পুলিশ সুপার (এসপি) হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে যোগদান করেন।
নবাগত পুলিশ সুপারের যোগদান উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স ও কার্যালয়ে বিশেষ সাজ সাজ রব বিরাজ করে।
কার্যালয়ে পৌঁছালে তাঁকে জেলা পুলিশের একটি চৌকস দল সম্মানসূচক ‘গার্ড অব অনার’ প্রদান করে।
এরপর জেলায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং সকল থানার অফিসার ইনচার্জসহ (ওসি) বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
চট্টগ্রামে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
মাঠ পর্যায়ের পুলিশিং এবং প্রশাসনিক তদারকিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। নবাগত পুলিশ সুপার জেলার সকল ইউনিটের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের আপস করা হবে না।
আধুনিক প্রযুক্তি ও জনবান্ধব দৃষ্টিভঙ্গির মাধ্যমে নাগরিক সেবাকে আরও গতিশীল ও সহজলভ্য করা হবে।
টিম চট্টগ্রাম-ডিবি, ডিএসবি, ট্রাফিক ও কোর্ট ইন্সপেক্টরসহ সকল ইউনিটকে একটি সুসংগঠিত দল হিসেবে কাজ করার কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
নবাগত পুলিশ সুপার চট্টগ্রামের সাধারণ নাগরিকবৃন্দের প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
তিনি বিশ্বাস করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও পুলিশের পেশাদারিত্বের সমন্বয়ে চট্টগ্রাম জেলাকে একটি নিরাপদ ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।
















