নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

আপডেট: May 17, 2026 |
inbound6366495773614543934
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার খাট্টাসাহাপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১৭ মে) বিকেল ৫ টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া অবৈধভাবে পরিচালিত ‘মেসার্স গোলাম ফারুক এন্ড ব্রাদার্স’ নামক ইটভাটার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে। মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন।

এসময় জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনায় নিরাপত্তার দায়িত্ব পালন করে।

নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর