সিলেট টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশ

আপডেট: May 17, 2026 |
inbound4390292918786699503
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেট টেস্টে ১৫৬ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ, এখনও হাতে আছে ৭ উইকেট।

দুই ওপেনার এবারো ব্যর্থ, তবে দলের হাল ধরে রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ আছে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণে।

৪৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই হারিয়ে ফেলে তানজিদ হাসান তামিমকে। অভিষিক্ত এই ওপেনার এবার দুই অঙ্কেও যেতে পারেননি। মাহমুদুল হাসান জয় ওয়ানডে মেজাজে খেলতে থাকেন, তুলে নেন অর্ধশতক।

মুমিনুলকে নিয়ে গড়েন ৭৬ রানের জুটি। ৬৪ বলে ৫২ রান করে বিদায় নেন দশটি চার হাঁকানো জয়। এরপর মুমিনুলের সাথে হাল ধরেন শান্ত।

৩ বল বাকি থাকতে মুমিনুল ৬০ বলে ৩০ রান করে খুররম শাহজাদের দ্বিতীয় শিকারে পরিণত হন। আম্পায়ররা তখনই স্টাম্পসের ঘোষণা দিলে ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

৩২ বলে ১৩ রান নিয়ে অপরাজিত আছেন শান্ত। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের ১৫৯ বলে গড়া ১২৬ রানের ইনিংসে ২৭৮ রান জড়ো করে বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে খুররম শাহজাদ চারটি ও মোহাম্মদ আব্বাস তিনটি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে বাবর আজমের ৬৮ ও সাজিদ খানেদ ঝড়ো ৩৮ রানে ভর করে ২৩২ রান জড়ো করতে সমর্থ হয় পাকিস্তান। বাংলাদেশ পায় ৪৬ রানের লিড।

টাইগারদের পক্ষে নাহিদ রানা ও তাইজুল ইসলাম তিনটি করে এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট শিকার করেন।

পাকিস্তান বিনা উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে। যদিও বাংলাদেশ ক্রমশই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।

Share Now

এই বিভাগের আরও খবর