জয়পুরহাটে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

আপডেট: June 29, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন – ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে এই ক্যাম্পেইন এর উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

এসম উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডঃ আল মামুন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রাশেদ মোবারক, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ প্রমুখ।

​শিশুর পুষ্টি ও সুস্থতার লক্ষ্যে জয়পুরহাটে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। এবারের ক্যাম্পেইনে জেলার মোট ১ লাখ ৩৮ হাজার ২৩৩ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।মোট কেন্দ্র: ৮২৫টি।

আপনার শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে যান এবং নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করুন। শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ‘এ’ অত্যন্ত জরুরি।

Share Now

এই বিভাগের আরও খবর