জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ নিহত ২ জন, আহত ৫

আপডেট: July 8, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  নিহত হয়েছেন ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী।

​নিহতরা হলেন— অটোরিকশাচালক তৌহিদ হোসেন। তার বাড়ি পাঁচবিবি উপজেলায়। নিহত অপরজন অজ্ঞাত পরিচয় এক নারী  তার বাড়ি একই উপজেলার বীরনগর গ্রামে বলে জানা গেছে।

​আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি। বাকি আহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাঁচবিবির বীরনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জয়পুরহাট শহরের দিকে আসছিল।

পথে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক তৌহিদ ও এক নারী যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটকে করে।

​জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Now