জয়পুরহাটে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রি ফ্রিল্যান্সিং সেমিনার

আপডেট: September 6, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রি ফ্রিল্যান্সিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা ভাদসা ইউনিয়নে দূর্গাদহ্ বালিকা বিদ্যালয়ে বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা অত্র ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাতেনের আয়োজনে ও সভাপতিত্বে ফ্রি ফ্রিল্যান্সিং সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাঃ হাসিবুল আলম লিটন।

মুল বিষয়ে আলোচনা করেন সফল ফ্রিল্যান্সার ও ট্রেইনার মিরর ল্যাবের কর্নধার আব্দুল্লাহ সাফি।

ফ্রিল্যান্সার ইলিয়াস হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মোহাম্মদ আলী, সফল ফ্রিল্যান্সার শারাফাত হোসেন, পারভেজ, শফিকুল ইসলাম, ছোটন হোসেন, রাসেল আল রশীদ, রিমা আক্তার, আজিজার, মাসুম আনছারী।

আরো উপস্থিত ছিলেন সোহানুর রহমান, আমির খসরু হীরক, ফিরোজ হোসেন, আঃ রাজ্জাকসহ তরুন যুবসমাজ। অনুষ্ঠানে অত্র ইউনিয়নে সফল ফ্রিল্যান্সারদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে ক্রেস্ট প্রদানের ঘোষণা দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর