শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

আপডেট: October 5, 2026 |
print news

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সি হালিমা খাতুন নামের একটি শিশুর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে ( ৫ অক্টোবর)  সোমবার উপজেলার পল্লী অঞ্চল চর দুগলী গ্রামে । পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরেন করে । এ ঘটনায় পর থেকে শিশুটির পিতা পলাতক রয়েছে ।

থানার এস আই আনোয়ার হোসেন জানান, উপজেলার গালা ইউনিয়নের আব্দুল আলীমের সাথে তার স্ত্রী ফজিলা খাতুনের সাথে এদিন সকালে বাকবিতন্ড হয় । বাকবিতন্ডার  এক পর্যায়ে  তার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করলে লাঠিটি তার কন্যার শরীরে লাগে ।

মুহুর্তেই রক্ত ঝড়তে থাকে তাকে স্থানীয় একটি ক্লিনিকে  নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন ।  শিশুটির মা ফজিলা খাতুন বলেন, আমার সাথে স্বামীর কথাকাটাকাটির এক পর্যায়ে আমাকে মাারতে গেলে আমার কোলে থাকা অবস্থায় আমার স্বামীর লাঠিটি আমার শিশু কন্যার মাথায় লাগে । এ সময় সে মারা যায় ।

থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়ার পর পর আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির লঅশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরন করি । ঘটনার পর থেকে শিশুটির পিতা আব্দুল আলীম পলাতক রয়েছে । এদিকে এ ঘটনায় গোটা এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

Share Now

এই বিভাগের আরও খবর