জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

আপডেট: November 10, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুর ২টায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ।

এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি মুহাঃ হাসিবুল আলম লিটন, ওলামা বিভাগের সভাপতি মোঃ মাহমুদুল হাসান, কালাই উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

Share Now