যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে

আপডেট: April 8, 2020 |
print news

করোনা মহামারির নতুন কেন্দ্রস্থল হয়ে ওঠেছে যুক্তরাষ্ট্র। গত একসপ্তাহের মতোই করোনা আক্রান্তের সংখ্যায় শীষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

করোনায় যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ৫৮ড জন।গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১২ হাজার ২৭৫ জন, মারা গেছে এক হাজার ৪০৪ জন।

মঙ্গলবার (৫ এপ্রিল) দিনগত রাত ১২টায় আন্তর্জাতিক জরিপ স্ংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়। সংস্থার ওয়েবসাইটের সর্বশেষ আপডেট থেকে জানা গেছে, যু্ক্তরাষ্ট্রে আক্রান্তদের মধ্যে ২২ হাজার ৮৩৭ জন চিকিৎসায় সুস্থ হয়েছে।

এদিকে বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১৪ লাখ ১১ জাচার ৩৪৮। এদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়েছে ৩ লাখ ৭৪৯জন । মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ হাজার ৪৯ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ হাজার ৩৯৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৬৫ হাজার ৩৪৪ জন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now