বাংলাদেশ ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে আগুন

আপডেট: June 24, 2020 |
print news

রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত এনামুল হোসেন জানান, বাংলাদেশ ব্যাংকে বুধবার দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা জায়নি। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া জায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর