মানসিক অনুশীলন করার জন্য আগুনের উপর হাটলেন তাসকিন আহমেদ

আপডেট: January 6, 2021 |
print news

দেশের অন্যতম সেরা দ্রুতগতির বোলার তাসকিন আহমেদ। নিজের দিনে গতির আগুনে ব্যাটসম্যানদের নাজেহাল করে ছাড়েন তিনি। বল হাতে গতিতে আগুন ঝরানো তাসকিন এবার আগুনের উপর হাটলেন।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তাসকিন। এতে দগদগে আগুনের উপর দিয়ে বল হাতে হেটে যেতে দেখা যায় এই পেসারকে।

ভিডিওটি পোস্ট করে তাসকিন লিখেছেন, আমি আমার দেশকে আমার সেরাটা দিতে চাই। আমার আত্মবিশ্বাস বৃদ্ধি এবং অসাধারণ পারফরম্যান্স বের করার জন্য এটি অত্যন্ত শক্তিশালী মানসিক অনুশীলন ছিল এটি! এটাই শেষ নয়। আমি আমার মনের মধ্যে নেক্সট লেভেলে ব্রেকথ্রুর জন্য প্রক্রিয়ায় আছি!! এখনো অনেক পথ বাকি! প্লিজ আমার জন্য দোয়া করবেন।তোমাদের সবাইকে ভালোবাসি!

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। নিজেকে নতুনভাবে প্রস্তুত করা তাসকিনকে হয়তো অগ্নিমূর্তি ধারণ করবেন তাসকিন।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর