দক্ষিণ বাড্ডায় একটি টিনশেড বাড়িতে আগুন লেগেছে

আপডেট: January 18, 2021 |
print news

রাজধানীর দক্ষিণ বাড্ডায় একটি টিনশেড বাড়িতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে দক্ষিণ বাড্ডার পুলিশ প্লাজার পাশের টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর