টাঙ্গাইলের মির্জাপুরে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা আক্তার

আপডেট: January 30, 2021 |
print news

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সালমা আক্তার।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে সহকারী রিটার্নিং অফিসার উম্মে তানিয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা আক্তার নৌকা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৭৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম ফরিদ পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।

মির্জাপুর পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৩৪৯ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১৫ হাজার ৯০৫ জন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে সন্ধ‌্যায় ফল ঘোষণা করা হয়।

গত বছর ১১ ফেব্রুয়ারি মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমনের মারা গেলে মেয়র পদ শূন‌্য হয়। উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন সুমনের স্ত্রী সালমা আক্তার।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর