মিরপুরের ১১ নম্বরে মাদ্রাসা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে

আপডেট: February 17, 2021 |
print news

রাজধানীর মিরপুরের ১১ নম্বরে মাদ্রাসা ক্যাম্পে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার সন্ধ্যার দিকে এ আগুন লাগে।

জানা গেছে, ওই ক্যাম্পে অন্তত হাজারখানেক ঘর ও দোকান রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা কোনো হতাহতের খবর জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম  বলেন, সন্ধ্যার দিকে আগুন লাগার খবরে ওই ক্যাম্পে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

বৈশাখী নিউজ/ দিপু

Share Now