নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ গ্যাস সরবরাহ বন্ধ

আপডেট: April 6, 2021 |
print news

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএসের কয়েকটি ভালভে লিকেজ থাকায় জরুরি ভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ভালভ প্রতিস্থাপন কাজ শেষে শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

মঙ্গলবার সকাল ১০টা নাগাদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিতাস জানায়, জরুরি প্রয়োজনে হুট করে মেরামত করতে হচ্ছে। দুপুর আড়াইটা নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে তারা আশা করছে। জ্বালানি প্রতিমন্ত্রী গ্যাস সরবরাহ দ্রুত করার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তি বলা হয়, মঙ্গলবার সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ-গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস এ কয়েকটি ভালভে লিকেজ পরিলক্ষিত হয়। জরুরি ভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ভালভ প্রতিস্থাপন কাজ শেষে যথা শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ দ্রুততার সঙ্গে স্বাভাবিক করতে তিতাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গ্যাস সরবরাহ বিঘ্ন হওয়ায়, গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, ভালভ প্রতিস্থাপনের কাজ স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now