বিশ্বে করোনায় একদিনে আরও ১৩ সহস্রাধিক প্রাণহানি

আপডেট: April 10, 2021 |
print news

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে সারাবিশ্বে প্রায় ১৩ সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ৭ লাখ ৭৩ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস।

ব্রাজিলে লাগামহীন সংক্রমণ আর মৃত্যু। একদিনে আরও ৩ হাজার ৬শ’য়ের বেশি মানুষের মৃত্যু হয়েছে কোভিড নাইনটিনে। প্রায় ৯০ হাজার নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে।

এদিন যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে প্রায় ৯শ’ জনের। ৮২ হাজারের ওপর নতুন সংক্রমণ। পোল্যান্ডে মৃত্যু হয়েছে ৭৬৮ জনের। ৭শ’য়ের ওপর প্রাণহানি হয়েছে ইতালিতেও। এছাড়া মেক্সিকোয় সাড়ে ৫শ’ ও রাশিয়ায় ৪ শতাধিক মৃত্যু হয়েছে।

করোনায় এই নিয়ে বিশ্বজুড়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৯ লাখ ২৭ হাজার ৪শ’য়ের ওপর। মোট আক্রান্ত ১৩ কোটি ৫২ লাখ ৭৪ হাজারের কাছাকাছি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now