পঞ্চগড়ে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট: April 22, 2021 |
print news

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বেংহাড়ী ইউনিয়নের মানিকপীর-শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো হৃদয় ইসলাম (৮) একই এলাকার রফিকুল ইসলামের ছেলে ও আল-আমিন (৭) কেরু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির বাইরে খেলা করছিল হৃদয় ও আল-আমিন। এ সময় অসাবধানবসত নদীর পানিতে দুজন পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়িতে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে করতোয়া নদী পানিতে দুজনের মরদেহ ভাসতে দেখা যায়। এর পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now