নবাবগঞ্জের বান্দুরা বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আপডেট: April 28, 2021 |
print news

রাজধানীর নবাবগঞ্জ বান্দুরা বাজারে আগুন লেগেছে। এ সময় বাসস্ট্যান্ডে থাকা কয়েকটি বাসে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

আজ বুধবার (২৮ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের কয়েকটি বাস রাখা ছিল। আগুনে বেশ কয়েকটি বাস ও পাশের কয়েকটি দোকান পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর