পতেঙ্গায় অয়েল ট্যাংকারে আগুন, নিহত ১

আপডেট: April 29, 2021 |
print news

চট্টগ্রামের পতেঙ্গায় একটি অয়েল ট্যাংকারে আগুন লেগেছে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কর্ণফুলী নদীর ৯ নম্বর ঘাট এলাকায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now