ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আরও সাড়ে তিন হাজার প্রাণহানি

আপডেট: April 30, 2021 |
print news

মহামারি করোনায় এখনও লাগামহীন ভারতের সংক্রমণ আর মৃত্যু। ২৪ ঘণ্টায় আরও সাড়ে তিন হাজারের বেশি মৃত্যু দেখলো দেশটি।

দৈনিক সংক্রমণ শনাক্তে আবারও ভেঙেছে রেকর্ড। একদিনে নতুন করে ভাইরাসের উপস্থিতি মিলেছে প্রায় ৩ লাখ ৮৭ হাজার মানুষের শরীরে। এই নিয়ে ২ লাখ ৮ হাজার ছাড়িয়েছে দেশটির মোট প্রাণহানি। মোট আক্রান্ত প্রায় ১ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার। এদিকে দেশটিতে এই মুহূর্তে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩১ লাখ ৭৭ হাজারের বেশি।

গেলো এক সপ্তাহে নমুনা পরীক্ষায় পজেটিভ শনাক্তের হার ২১ দশমিক ২ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমিতের প্রকৃত সংখ্যা অন্তত ৫ গুণ বেশি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now