ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা, নৌবন্দরে সতর্ক সংকেত

আপডেট: May 10, 2021 |
print news

দেশের ৮ বিভাগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক এলাকার নদী বন্দরগুলোয় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আজ সোমবার (১০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে রবিবার রাতে এ কথা বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশাল বিভাগের খেপুপাড়ায় ১৫ মি.লি.। এ ছাড়া ঝড়ো হাওয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে।

নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

সোমবার সকাল নয়টা পর্যন্ত নদীবন্দরের সতর্ক সংকেত এ বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম এলাকার নদীবন্দরসমূহের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর