ইসরায়েলে বড় হামলা হামাসের, পাঁচ মিনিটেই ১৩৭টি রকেট নিক্ষেপ

আপডেট: May 12, 2021 |
print news

ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা। ধারণা করা হচ্ছে, ইসরায়েলে হামাসের এই হামলা আরো বাড়তে পারে।সূত্র : পার্সটুডে।

হামাস দাবি করেছে, মাত্র পাঁচ মিনিটে এই দুই শহরে ১৩৭টি রকেট হামলা চালানো হয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, দুই শহরের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছি আমরা।

এ খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার। সংস্থাটি জানিয়েছেন, গাজা থেকে ইসরায়েলের আশদোদ এবং আসশকেলন শহরে হামাস ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এ দুটি শহর গাজা উপত্যকার উত্তরে অবস্থিত।

ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরায়েলি নিহত ও ৭০ জন আহত হয়েছে। এর আগে, ইহুদিবাদী সেনাদের জঙ্গিবিমান গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণে বোমাবর্ষণ করে যাতে অন্তত ২৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে নয়টি শিশু রয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now