নওগাঁয় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

আপডেট: July 3, 2021 |
print news

নওগাঁর মান্দায় সিমেন্ট ও আমবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

আজ শনিবার (৩ জুলাই) রাত ২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতীহাট পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁগামী সিমেন্টবাহী ট্রাক ও রাজশাহীগামী আমবাহী ট্রাকের মাঝে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান আম ব্যবসায়ী ও আমবাহী ট্রাকের হেলপার।

নিহত আম ব্যবসায়ী খলিল প্রাং এর ভাই নূর মোহাম্মদ জানান, তার ভাই নওগাঁর সাপাহারে থেকে আমের ব্যবসা করে আসছিলেন। সাপাহার থেকে আম নিয়ে তিনি কুষ্টিয়া যাচ্ছিলেন।

এ ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মহদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now