ক্যারিবীয় অঞ্চলে হারিকেনে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় এলসা
আপডেট: July 3, 2021
|

গ্রীষ্মম-লীয় ঝড় এলসা শুক্রবার আরও শক্তি সঞ্চয় করে একটি হারিকেনে রূপ নেয়ায় তা বর্তমানে ক্যারিবীয় অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে যুক্তরাষ্ট্র এ কথা জানায়।
জাতীয় হারিকেন কেন্দ্র জানায়, আগামী সপ্তাহের শুরুর দিকে এলসার প্রভাবে প্রবল বর্ষণ ও প্রচ- ঝড় ফ্লোরিডা কিস এবং ফ্লোরিডা উপদ্বীপের বিভিন্ন এলাকায় খারাপ প্রভাব ফেলতে পারে। তবে এর প্রভাব কেমন হবে তা নির্ভর করছে এ সপ্তাহান্তের ঘূর্ণিঝড়ের আচরণের ওপর।
হারিকেন সংক্রান্ত আবহাওয়া মিয়ামির কাছের সার্ফসাইড ফ্লোরিডা শহরের জন্য খারাপ খবর হবে। এদিকে তারা ধসে পড়া কন্ডো বিল্ডিংয়ের ধ্বংসস্তুপ সরিয়ে জীবিত ও মৃতদের উদ্ধারের চেষ্টা করছে।
এনএইচএস জানায়, ঘূর্ণিঝড় এলসার কেন্দ্রে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং এটি বার্বাডোজের কাছে উত্তরপশ্চিমে অগ্রসর হচ্ছে। খবর এএফপি
