করোনায় ভারতে প্রাণহানি আরও ৯৫৫ জনের

আপডেট: July 4, 2021 |
print news

ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ আরও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭১ জন। আগের দিনের তুলনায় সংক্রমণের এই হার প্রায় ২ শতাংশ কম। এর মাধ্যমে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৩৩।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৫৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ২ হাজার ৫ জনে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, একদিনের ব্যবধানে সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে গত কয়েক মাস ধরে সংক্রমণ ও মৃত্যু নিয়ে যে পরিমাণ উদ্বেগ দেখা দিয়েছিল তা কিছুটা হলেও কমেছে। গত শুক্রবার দেশটিতে মৃত্যুর সংখ্যা চার লাখ পার হয়েছে।

দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জনে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫২ হাজার ২৯৯ জন। এখন পর্যন্ত ভারতে ২ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার ৭৮ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

টিকাদানের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর চেষ্টা করছে ভারত। এখন পর্যন্ত ৩৫ কোটি ১২ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। টিকারণের পাশাপাশি টেস্টও আগের মতোই চলছে। গতকাল ১৮ লাখ ৩৮ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now