মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৪
আপডেট: July 7, 2023
|

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৩ হাজার ২৪০ পিস ইয়াবা, ১০ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২১৪ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন,২ বোতল বিদেশি মদ ও ১০টি ট্যাপেন্টেডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।
