বীরগঞ্জে ইয়াবাসহ এক মহিলা গ্রেফতার

আপডেট: August 30, 2023 |
inbound3218966704117772423
print news

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দিনাজপুর ডিবি পুলিশের তৎপরতায় ২০০পিচ ইয়াবা সহ এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত ২টায় দিনাজপুর ডিবির ভারপ্রাপ্ত ওসি এএফএম মনিরুজ্জামান মন্ডলের দিক নিদেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোতাহারুল ইসলামের নেতৃত্বে এসআই সাদ্দাম হোসেন, এ এস আই ওমর ফারুক ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামে আজগর আলীর বাড়ীতে অভিযান চালিয়ে ২০০পিচ ইয়াবা সহ তার স্ত্রী সুমি আক্তার (৪৮) কে আটক করে দিনাজপুর ডিবি কার্যালয়ে নিয়ে যান।

এ ব্যাপারে ইয়াবা ব্যবসায়ী সুমি আক্তারের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং ২২, তারিখঃ ৩০/০৮/২০২৩ ইং।

বুধবার বিকেলে সুমিকে আদালতে সোপদ্দ করা হয়েছে।

দিনাজপুর ডিবির ভারপ্রাপ্ত ওসি এএফএম মনিরুজ্জামান মন্ডল জানান, সুমি আক্তার দীর্ঘদিন ধরে নিজ বাড়ীতে ইয়াবা রেখে এলাকার যুব সমাজের মধ্যে ব্যবসা চালিয়ে আসছে।

Share Now

এই বিভাগের আরও খবর