ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৮

আপডেট: September 6, 2023 |
inbound1016920262045368164
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিমুল (৩০) ও আব্দুল হালিম (৮০) নামে দুই জনের মৃত্যু হয়েছে এবং ২৪ ঘন্টায় ১৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এর সত্যতা নিশ্চিত করেছেন।

শিমুল সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের আলীম খাঁ এর ছেলে ও আব্দুল হালিম নগরকান্দা উপজেলার দহিমারা গ্রামের আব্দুল লতিফ এর ছেলে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে শিমুল হাসপাতালে ভর্তি হন।

এরপর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় তিনি মারা যান।

অন্যদিকে ২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় আব্দুল হালিম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা আড়াইটার এর দিকে তিনিও মারা যান।

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, এ জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৯৯ জন। চলতি বছর জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন।

Share Now

এই বিভাগের আরও খবর