লালমনিরহাটে ধানের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলা হলো শতাধিক হাঁস

আপডেট: October 23, 2023 |
inbound6470731801055482914
print news

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের উত্তর বাড়াই পাড়া গ্রামে ধানের সঙ্গে বিষ মিশিয়ে শতাধিক হাঁস মেরে ফেলা হয়েছে।

এ ব্যপারে শাহিনুর ইসলাম বাদি হয়ে আব্দুল মতিন ও আব্দুল আউয়াল নামের দু’জনকে আসামী করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানাগেছে, সোমবার সকালে প্রতিদিনের ন্যায় ওই এলাকার কয়েকটি পরিবারের পালিত হাঁসগুলো ছেড়ে দেয়া হয়।

পুকুরের উপরে বিষ মিশানো ধান ছিটিয়ে রাখেন আব্দুল মতিন ও আব্দুল আউয়াল। সেই বিষ মেশানো ধান খেয়ে প্রায় শতাধিক হাঁস মারা যায়।

হাঁসগুলো প্রতিবেশী লতিফা বেগম, মর্জিনা বেগম, সিরাজুল ইসলাম, ও নজরুল ইসলামের।

ভুক্তভোগী মর্জিনা বেগম বলেন, আমি প্রতিদিন হাঁসগুলো ছেড়ে দেই। প্রায় ৫ বছর ধরে হাঁস পালন করে আসছি।

আমার এই হাঁসের ডিম ও হাঁস বিক্রি করে সংসার চলে। হাঁস মেরে ফেলার কারণে আজ আমি নিঃস্ব। এ ব্যাপারে প্রশাাসনের কাছে সঠিক বিচার চেয়েছেন তিনি।

অভিযোগকারী শাহিনুর ইসলাম বলেন, এ যেন অবুঝ প্রাণি হাঁসের সঙ্গে শত্রুতা করা হয়েছে। তারা আমাদের অনেক বড় ক্ষতি করেছে।

আমার একা নয় এখানে আরো পরিবার রয়েছে। আমি ওই দুইজন ব্যক্তির নামে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেছি ।

জমির মালিক আব্দুল আউয়াল বলেন, আমি কোন দু:খে ধানের সঙ্গে বিষ দেব। জমিতে হাঁসে ক্ষতি করে ঠিকই, কিন্তু এ বিষয়ে কারো সঙ্গে কোনদিন বাক বিতন্ডা হয়নি তাহলে এ ঘটনার সঙ্গে অন্য কারো হাত থাকতে পারে।

বিষয়টি নিয়ে তদন্ত করা প্রয়োজন। সুষ্ঠু তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা। আমি কখনো ধানের সঙ্গে বিষ মিশিয়ে দেইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন,  অভিযোগ পেয়েছি সুষ্ঠ তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর