হুংকার দিয়ে চোরের বেশে পালিয়েছে বিএনপি :নিজাম উদ্দিন হাজারী

ফেনী জেলা প্রতিনিধি : ফেনী ০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন ক্ষমতার মসনদে বসবে বলে হুংকার দিয়ে ঢাকায় গিয়ে চোরের বেশে জেলায় জেলায় ফিরেছে বিএনপির নেতাকর্মীরা।
তিনি বলেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশকে ঘিরে পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যাসহ সহিংস কর্মকান্ডের কারণে বিএনপির উপর থেকে আমিকার সমর্থন সরে গেছে।
তারা এখন বাংলাদেশের পক্ষে এবং উন্নয়ন ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি শেখ হাসিনার পক্ষে।
রোববার (২৯ অক্টোবর) বিকালে ফেনী শহরের ট্রাংক রোড় শহীদ মিনার চত্ত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের হরতাল ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি বলেছিলো তারা ২৮ তারিখের পর দেশ অচল করে দেবে, ক্ষমতার মসনদ দখল করে নিবে। এদিকে তারা ঢাকায় ১৫ মিনিটও দাঁড়াতে পারেনি।
হুংকার দিয়ে ঢাকায় গিয়ে চোরের বেশে জেলায় জেলায় ফিরেছে তারা। তাদের প্রগিহত করতে আওয়ামী লীগ লাগেনি আইনশৃঙ্খলা বাহিনীই তাদের জন্য যথেষ্ট ছিলো।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ তৃণমূল নেতা-কর্মীর দল। এ দলকে ক্ষমতা থেকে হঠাতে দিবা স্বপ্ন দেখছে তারেকসহ বিএনপি-জামায়াত। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কখনোই বাস্তবায়ন হবে না৷
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের জান-মালের নিরাপত্তায় যেখানেই সন্ত্রাসী কর্মকান্ড সংগঠিত হবে, সেখানেই প্রতিহত করতে হবে।
আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনের সহযোগিতায় এদের প্রতিহত করার পরামর্শ দেন তিনি।
ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক একে শহিদ উল্লাহ খোন্দকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, খায়রুল বাশার মজুমদার তপন, শেখ আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক আবদুল করিম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্লাহ বিকম, পৌর আওয়ামীলীগের সভাপতি আইনুল কবির শামীম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাক শুসেন চন্দ্রশীল, ফেনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু প্রমুখ।
এ সমাবেশে ফেনী সদর উপজেলা ও পৌর আওয়ামলীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।



