বিএনপি’র ডাকা হরতাল-অবরোধ ইজরাইলকেও হার মানিয়েছে

আপডেট: November 6, 2023 |
inbound1843775203739430182
print news

ওবায়দুল ইসলাম রবি, ব্যুরো প্রধান: বিএনপি’র ডাকা ২ দিনের অবরোধের ২য় দিন চলছে।

বিএনপি-জামাত কর্তৃক পুলিশ হত্যা, কাকরাইল ও রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে ও দেশ প্রেমিক সাংবাদিকদের উপর হামলা, অবৈধ হরতাল, অবরোধ প্রতিবাধে পথ সভা ও শান্তি সমাবেশ করেছে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠন।

সোমবার দুপুরে চারঘাট পৌর মেয়র ও পৌর আ’লীগ সম্পাদক একরামুল হকের নেতৃত্বে ২ সহস্রাধিক আ’লীগ সমর্থিত নেতা-কর্মী বৃহত মটরসাইকেল শোডাউন মিছল বের হয়।

অপরদিকে বাঘা উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের নেতৃত্বে থেকে ২ সহ¯্রাধিক মটরসাইকেল শোডাউন মিছল বের হয়।

দুই উপজেলার আ’লীগ অঙ্গ-সংগঠনের মটরসাইকেল শোডাউন মিছল একত্রে বিভিন্ন পাড়া-মহল্লাসহ প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে।

পরিশেষে বাঘা উপজেলার আ’লীগ সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম ও চারঘাট পৌর আ’লীগ সাঃ সম্পাদক একরামুল হক পথ সভায় বক্তব্যে বলেন, বিএনপি’র দফায় দফায় হরতাল-অবরোধ নেক্কারজনক।

তারা দেশ ও জাতির জানমালের ক্ষতি করছে। তাদের আচারণ ইজরাইলকেও হার মানিয়েছে। ক্ষমতার লোভে তারা তাদের দেশের মমত্ববোধ ভুলে গেছে।

এদেশের পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন পথচারি বিএনপি’র নাশকতার শিকারে মৃত্যু ও মারাত্বক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই বরবরতা আ’লীগ অঙ্গ সংগঠন মেনে নিবে না। তাদের একটি অঘাতের পরিবর্তে দুটি আঘাত ফিরেয়ে দেওয়া হবে বলে হুশিয়ারি দেন উপজেলার আ’লীগ নেত্রীবৃন্দ।

ওই সময় চারঘাট-বাঘা আ’লীগ, পৌর আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অঙ্গ-সংগঠন পথ সভা ও শান্তি সমবেশে উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর