পিরোজপুর-১ আসনে নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ: শ ম রেজাউল করিম

আপডেট: December 1, 2023 |
inbound7509114412060161441
print news

পিরোজপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পিরোজপুর-১ আসন ছিল অবহেলিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে পিরোজপুর আজ সমৃদ্ধ জনপদে পরিণত হয়েছে। মানুষ প্রধানমন্ত্রীর উন্নয়নে খুশি।

আমার বিশ্বাস, পিরোজপুরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য। নৌকা পিরোজপুর-১ আসনে বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ।

বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সভাপতি আমাকে পিরোজপুর-১ আসন থেকে দ্বিতীয়বার মনোনয়ন দিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। এবারও ইনশাআল্লাহ জনগণ আমাকে এমপি নির্বাচিত করবেন।

তিনি আরো বলেন, পিরোজপুরবাসীর প্রত্যাশিত প্রার্থী আমি ছিলাম। শেখ হাসিনা জনগণের মনের ভাষা বুঝতে পেরেছেন।

তিনি বুঝতে পেরেছেন বলেই আমাকে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার দায়িত্ব আমাদের।

আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে পিরোজপুর-১ আসন উপহার দেব।

এর আগে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন।

Share Now

এই বিভাগের আরও খবর