অসহযোগ আন্দোলনের সমর্থনে জয়পুরহাটে বিএনপির লিফলেট বিতরণ

জয়পুরহাট প্রতিনিধিঃ ডামি নির্বাচন বর্জন এবং সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে জয়পুরহাট বাসীকে ভোট বর্জনের আহবান জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে জয়পুরহাট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে জয়পুরহাট জেলার পাঁচবিবি বিভিন্ন এলাকা এবং বাজারে নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মাহাবুব আলম বাদশা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এ্যাড রুহুল আমিন ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাসানুজ্জামান তুষার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসানুজ্জামান আলম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন , জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজ শুভ, ছাত্রদল নেতা মেশকাত, ইমন সহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
