বগুড়ায় তালাবদ্ধ ঘর থেকে এক নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার

আপডেট: October 2, 2025 |
boishakhinews24.net 28
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় তালাবদ্ধ ঘর থেকে এক নারীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত ১২ টার দিকে বগুড়া শহরের চক ফরিদ এলাকায় জনৈক সোহেল রানার বাসার ৩য় তলা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের নাম জান্নাতি আক্তার (২৫)। তিনি আদমদিঘী উপজেলার সান্তাহার লেকো কলোনীর মাজেদ হোসেনের মেয়ে
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) হাসান বাসির এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জান্নাতির স্বামী তুরস্কে অবস্থান করেন। সেই সুযোগে অন্য এক যুবকের সাথে @পরকীয়ায় জড়িয়ে পড়েন জান্নাতি। এক মাস আগে এক যুবককে স্বামী পরিচয়ে বাসা ভাড়া নেন। এরপর থেকে জান্নাতি ওই বাসায় একাই বসবাস করতেন। তার স্বামী তুরস্কে থাকা অবস্থায় পরকীয়ার বিষয়টি জানতে পেরে স্ত্রী জান্নাতি তালাক দেন। এ খবর জানতে পেরে জান্নাতি ঘরের দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়।

ওসি হাসান বাসির জানান, ভাড়া বাসা থেকে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বুধবার রাতে পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে পৌছে বাসার মালিকের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখতে পারেন, খাটের উপরে সিলিং ফ্যানের সাথে জান্নাতির লাশ ঝুলছে। খাটের পাশে একটি প্লাস্টিকের চেয়ার পড়ে আছে। লাশে পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

জান্নাতির পরিবার পুলিশকে জানায় গত ২৬ সেপ্টেম্বর থেকে জান্নাতির মোবাইল ফোন বন্ধ। একারণে পুলিশে ধারণা ওই রাতেই জান্নাতি আত্মহত্যা করতে পারেন। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর