সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়
আপডেট: November 17, 2025
|

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, শিক্ষার গুনগত মানোন্নয়ন, শিক্ষকদের সঠিক ভাবে নিয়মিত পাঠদান সহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মো. জাকিউল আলম ডুয়েল, সহকারী প্রধান শিক্ষক সাজ্জাত হোসেন আকন্দ সাজু, বিদ্যালয়ের অভিভাবক সদস্য জাহিদুল ইসলাম সবুজ, শিক্ষক প্রতিনিধি ইউনুস আলী সহ শিক্ষকমন্ডলী।


















