কমনওয়েলথ প্ল্যানার্সের ট্রাস্টি বোর্ডে জাবি অধ্যাপক আদিল খান

আপডেট: November 27, 2025 |
inbound7684050019239237720
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব প্ল্যানার্সের (সিএপি) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।

তাঁর এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান আগামী দুই বছর (২০২৬-২০২৭ সেশন) মেয়াদে কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব প্ল্যানার্সের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

অভিনন্দন বার্তায় উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ড. আদিল মুহাম্মদ খানের এই আন্তর্জাতিক স্বীকৃতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং দেশের নগর ও অঞ্চল পরিকল্পনা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন।’

উপাচার্য আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ড. আদিল খানের এই নতুন দায়িত্ব ভবিষ্যতে বাংলাদেশের নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনার চর্চা, আন্তর্জাতিক সহযোগিতা এবং একাডেমিক উৎকর্ষ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বার্তায় তিনি অধ্যাপক আদিলের সুস্বাস্থ্য, মঙ্গল ও অব্যাহত সাফল্য কামনা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর