জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বিকেলে জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম হাফেজ আল আমিন।












