বগুড়ায় র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার-০২

আপডেট: December 3, 2025 |
inbound1930777766364156228
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: র‍্যাব-১২, বগুড়সর মাদক বিরোধী অভিযানে বগুড়া জেলার সদর থানাধীন সেউজগাড়ী পালপাড়া মোড় এলাকা হতে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আব্দুর রশিদ (৩৭) ও শ্রী দাম বসাক(৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

০২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল সোয়া ৭ টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে র‍্যাব-১২, বগুড়া জানতে পারে যে বগুড়া জেলা শহরের সেউজগাড়ী পালপাড়া মোড় এলাকার কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সকাল ৭.২০ ঘটিকার সময় সেউজগাড়ী পালপাড়া মোড় এলাকার তিনমাথা হতে সাতমথা গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল, একটি সিম ও নগদ ১৩০ টাকাসহ তাদেরকে ধরা হয়।

inbound143052063243297896

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলাধীন বোরাই(কালিতলা) ৭ নং ওয়ার্ডের মৃত- মজিবর রহমানের ছেলে এবং শ্রী দাম বসাক একই এলাকার অজিত বসাক এর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১২, বগুড়ার এটিসি স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ।

এটিসি স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানন,আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর