বগুড়ার শিবগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত

আপডেট: December 3, 2025 |
inbound4335339235695453629
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

০২ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুন্ডনগর সভাকক্ষে নেটস্ বাংলাদেশ ও পল্লীশ্রী হোপ প্রকল্পের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাভাপতিত্ব করেনে হোপ প্রকল্পের পরিচালক শামসুন নাহার। প্রধান অতিথি হিসেবে ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী।

গণশুনানিতে জুড়ি বোর্ড হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত ওসি একেএম লুৎফর রহমান, প্যানেল চেয়ারম্যান ফাহিমা বেগম ও অ্যাডভোকেট রুহুল আমিন বাবু।

এ সময় সমাজের বিভিন্ন স্তরের নারী অংশগ্রহণকারীরা নিজেদের ভুক্তভোগিতার কথা তুলে ধরেন এবং জুড়ি বোর্ড তাদের সমস্যা সমাধানে করণীয় দিক নির্দেশনা প্রদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর